
চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি আবৃত্তি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করায় অনুষ্ঠানটি মাঝপথে বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে নগরের নন্দনকানন এলাকায় পুলিশ প্লাজার বিপরীতে চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ওখানে একটা অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে একজন কবিতা আবৃত্তির সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণ করেছিল। পরে সেখানে কয়েকজন এসে অনুষ্ঠান বন্ধ করে দেয় বলে আমরা শুনেছি।’ ওখানে পুলিশের কোনো ভূমিকা ছিল না বলে জানান ওসি।
আয়োজকদের মধ্যে কয়েকজন জানান, বেলা পৌনে ১১টার দিকে এক আবৃত্তিশিল্পী কবি রবিউল হুসাইনের ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ কবিতাটি পড়ছিলেন। এই কবিতার কয়েকটি লাইনে বঙ্গবন্ধু, জয় বাংলা, একাত্তর, ৭ই মার্চ, মাওলানা ভাসানী ইত্যাদি শব্দ ছিল। এই লাইনগুলো পড়ার পর মঞ্চের উল্টো পাশে পুলিশ প্লাজার সামনে থেকে জাসাসের নেতা-কর্মীরা এসে প্রতিবাদ জানান। যিনি কবিতাটি পড়ছিলেন, তাঁকে হেনস্তা করা হয়।’
একপর্যায়ে তাঁকে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, জাসাসের নগর সভাপতি মুসা বাবলু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের নেতৃত্বে এ ঘটনা ঘটে।
জাসাসের নগর সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, ‘অনুষ্ঠান আমরা বন্ধ করিনি। জনতার রোষে তারাই অনুষ্ঠান বন্ধ করে পালিয়েছে। আমরা ক্ষুব্ধ জনগণের সঙ্গে ছিলাম। তারা অনুষ্ঠানের নামে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করছিল। তারা পতিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। ওখানকার একজন সদস্য বলেছেন, তারাও জানতেন না, এমন কোনো কবিতা পাঠ করা হবে।’

লালমনিরহাটে স্ত্রী মিতু আক্তারকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী।
২ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব নামের এক যুবককে রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগে হত্যা মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি শান্ত পালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২ ঘণ্টা আগে