
চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড় থেকে মো. নাজিম (৩২) নামে এক সিএনজি অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
থানার পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ৩ নম্বর মির্জাপুরের ২ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বরিশাল কলোনির পাহাড়ের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নাজিম। গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে নাজিমের পরিবারের লোকজন ও স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আকরামুল হক সাংবাদিকদের বলেন, বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নাজিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নাজিম একাধিক বিয়ে করেছেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন তিনি।
হাটহাজারী মডেল থানার অফিসার মো. রফিকুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়।
মো. রফিকুল ইসলাম আরও বলেন, অধিকতর তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার মূল কারণ বেরিয়ে আসবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে