
‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫’ উপলক্ষে আজ বুধবার চট্টগ্রাম নগরীতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য র্যালি চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পরে চট্টগ্রাম জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের (৯ জন) পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৩৯ লাখ টাকার চেক বিতরণ করা হয় এবং ১৫ জন মোটরসাইকেল লাইসেন্সধারী চালকের মধ্যে বিনা মূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।
এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিআরটিএর বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহদ্দীন চৌধুরী, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আবছা রহিম, প্রেসক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে নগরীর জিইসি মোড়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক রোড ক্যাম্পেইনের মাধ্যমে পথচারী, চালক ও যাত্রীদের মাঝে লিফলেট, স্টিকার ও ব্রোশিয়ার বিতরণ করা হয়।

মুন্সিগঞ্জ পৌরসভার শিলমন্দির-মোহাম্মদপুর এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলায় মিটার বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ভবনটির ১০টি বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
৩২ মিনিট আগে
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমছে না। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টার অভিযানে জেলার ছয় থানা এলাকা থেকে ১৩৫ জনকে আটক করেছে পুলিশ। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ...
৩৯ মিনিট আগে
অভিযানকালে বিদেশি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, আটটি গুলি, চারটি ছুরি ও একটি স্টিলের কাটার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৪৮৪টি ইয়াবা ও ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা গণ অধিকার পরিষদের নেতা মো. জসীম উদ্দিনের দলীয় সদস্যপদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছ
১ ঘণ্টা আগে