
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে চট্টগ্রামেও মানববন্ধন করেছেন তাঁর সহকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের দুদক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তাঁরা। এতে অন্তত ২০ জন কর্মকর্তা অংশ নেন। তাঁরা মানববন্ধনের পাশাপাশি কিছু সময়ের জন্য কর্মবিরতিও পালন করেন।
যদিও দুদক চট্টগ্রামের পরিচালক মাহমুদ হাসান কর্মবিরতির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নিজে অফিসে কাজ করছি। অন্যরাও করেছেন।’
মানববন্ধনে নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন সহকর্মী আজকের পত্রিকাকে বলেন, ‘শরীফের চাকরিচ্যুতি যেন আমাদেরকে আঙুল দিয়ে দেখায় দিল, বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত করলে অবস্থা এমনই হবে। তাঁর চাকরিচ্যুতি আমাদের কাজে প্রভাব ফেলবে।’
তাঁরা জানান, শরীফ চট্টগ্রামে দায়িত্ব পালনকালে কারও সঙ্গে আপস করেননি। চট্টগ্রাম অফিসে কর্মরত থাকাকালীন ৫২টি মামলা দায়ের করেন। এ ছাড়া তিনি আদালতে ১৫টি চার্জশিট দাখিল করেন। এ রকম একজন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা দুঃখজনক।
বুধবার দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘এটি দুদকের জন্য কালো অধ্যায় হয়ে থাকবে। সুষ্ঠু তদন্ত করে শরীফকে চাকরিতে ফিরিয়ে আনা উচিত।’

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে গরু, মহিষ, ছাগল ও দুম্বা নিয়ে ঢাকার হাটগুলোতে হাজির হচ্ছেন ব্যাপারীরা।
২ ঘণ্টা আগে
ঝিনাইদহ জেলায় স্থায়ী-অস্থায়ী ২৪টি পশুর হাট রয়েছে। এসব হাটের ইজারা দিতে সম্প্রতি দরপত্র আহ্বান করে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। এর মধ্যে ১৮টির ইজারা হলেও কাঙ্ক্ষিত দরপ্রস্তাব না পাওয়ায় ৬টির ইজারা হয়নি। ফলে কোরবানির পশু বিক্রি থেকে খাস রাজস্ব আদায় করছে উপজেলা প্রশাসন।
৩ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে শুরু হয়েছে ঘরমুখী মানুষের ভিড়। আগামীকাল সোমবার থেকে সরকারি ছুটি শুরু হলেও এর আগেই দক্ষিণাঞ্চলের যাত্রীদের যাত্রা শুরু হওয়ায় টার্মিনালজুড়ে বেড়েছে ব্যস্ততা। এই বাড়তি চাপ সামাল দিতে হকারমুক্ত করা হয়েছে টার্মিনাল।
৩ ঘণ্টা আগে
কেরানীগঞ্জে ৪ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১০। তাঁর বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।
৫ ঘণ্টা আগে