
স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘ইমামতির বাইরেও ইমামেরা ইসলামি বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেন। কোরআনে আমাদের জীবনবিধানের সব বিষয় স্পষ্টভাবে রয়েছে। কোরআনের ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা থেকে আমাদের সাবধান হতে হবে।’ ইমামগণ ইসলামের ভুল ব্যাখ্যা রোধে বড় ভূমিকা পালন করতে পারেন বলে তিনি উল্লেখ করেন।
আজ শুক্রবার বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জে স্মার্ট বাংলাদেশে গড়ার প্রত্যয়-করণীয় শীর্ষক ইমাম সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ‘ইসলাম কোনো মানবতাবিরোধী কাজে সমর্থন করে না। ইসলামে জঙ্গিবাদের স্থান নেই। কোনো সুস্থ মানুষ জঙ্গিবাদের পক্ষে থাকতে পারে না। যারা ইসলামকে ভালোবাসে, তারা কখনো জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না।’
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তিনি মদ, জুয়া নিষিদ্ধ করেছেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. ওবায়দুল হক তারেক এবং ইমাম প্রতিনিধি মাওলানা মোতাহার হোসেন।

যুবদলের নাম ভাঙিয়ে জোর করে পেট্রল নিয়ে পরে খোলাবাজারে বেশি দামে বিক্রির ঘটনায় দুই যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন, চূড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবির ওয়াসিম এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জাকির হোসেন জিকো দফাদার।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় অবৈধভাবে তেল মজুতের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। তবে এ সময় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
রাজধানীর সায়েদাবাদ বাসের ধাক্কায় তাসলিমা আক্তার (৩৪) নামের ব্যাটারিচালিত রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
খুলনা নগরীতে প্রাইভেট কারের ধাক্কায় মৌমিতা হালদার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যার দিকে নগরীর জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে