
ছাত্র-জনতার আন্দোলনে বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও লাগাতার কর্মসূচির দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে কলেজের অধ্যক্ষ সাহেনা আক্তারের অফিস কক্ষের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় বেশ কিছু সময় ধরে শিক্ষার্থী দাবি আদায়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে চমেক অধ্যক্ষকে রাজনৈতিক স্বার্থান্বেষী, গণহত্যার দোসর, শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানকারী ও স্বৈরাচার বলে আখ্যায়িত করা হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গত ৩ আগস্ট ‘চট্টগ্রামের শান্তিকামী চিকিৎসক সমাজ’এর ব্যানারে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও সুপরিকল্পিত হত্যাকাণ্ডের—অভিযোগ তুলে শান্তি সমাবেশ করা হয়েছিল। সেই সমাবেশে অংশ নিয়েছিলেন কলেজের অধ্যক্ষ সাহেনা আক্তার। পাশাপাশি তিনি কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া কলেজের শিক্ষার্থীদের হুমকি দিয়েছিলেন।

মাদারীপুর সদর মডেল থানার অস্থায়ী ভবনের বারান্দার একটি কক্ষের গ্রিল ভেঙে পুলিশি হেফাজত থেকে পালিয়েছেন আসামি হাসিনা বেগম। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক এসআই ও এক কনস্টেবলকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে পুলিশ।
৮ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়িতে ৮১ লাখ ২১ হাজার ১৮৬ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু চালুর পর মাস না পেরোতেই গাইড ওয়াল ভেঙে একাংশ দেবে গেছে। টানা বৃষ্টিতে উপজেলার আরও কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে সদর-বাটনাতলী ইউনিয়ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
১৩ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি পাগলা কুকুরের অতর্কিত হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রথখোলা বাসস্ট্যান্ড থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
৬ জুলাই টানা ভারী বর্ষণ, নদ-নদীর পানি বৃদ্ধি এবং পাহাড়ধসের ঝুঁকির কারণে জেলা প্রশাসন প্রথম দফায় বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে বৈরী আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকায় সেই মেয়াদ আরও বাড়িয়ে ১২ জুলাই করা হয়।
৩৩ মিনিট আগে