কোটাবিরোধী আন্দোলনের কারণে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অন্তত ১০টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি।
এই সব ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকা, চাঁদপুর, ময়মনসিংহ, সিলেট ও কক্সবাজার রুটে চলাচল করে। কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এসব
ট্রেন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
চট্টগ্রাম রেলস্টেশন থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। কিন্তু সন্ধ্যা ৭টা পর্যন্ত ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে আটকে ছিল। এটি ছাড়াও ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনটি পাহাড়তলী স্টেশনে আটকা পড়ে। এ ছাড়া চট্টগ্রাম থেকে বেলা ৩টার মহানগর এক্সপ্রেস, বিকেল ৫টার সোনার বাংলা এক্সপ্রেসসহ ১০টি ট্রেন আটকা পড়েছে।
কথা হয় আব্দুর রহমান নামে এক ব্যবসায়ীর সঙ্গে। তার বেলা ৩টায় মহানগর এক্সপ্রেসে করে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যা ৬ টায়ও ট্রেনটি ছেড়ে যায়নি। ট্রেন না ছাড়ায় বিপাকে পড়েছেন তিনি। তার মতো আরও কয়েক শ যাত্রীকে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা গেছে।
ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন আবদুল হালিম। সকাল ১১টা থেকে বসে আছেন পাহাড়তলী রেলস্টেশনে। এখনো পৌঁছাতে পারেননি চট্টগ্রাম স্টেশনে।
চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের কারণে অন্তত ১০ ট্রেন আটকা পড়েছে। ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ও কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেসের শিডিউল বিপর্যয় ঘটেছে। মহানগর গোধূলি এক্সপ্রেসের শিডিউলও পিছিয়ে গেছে এ কারণে। তবে সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীরা রেল পথ থেকে সরে গেছে। এখন সব ট্রেন গন্তব্যে যাবে।’

রংপুর নগরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ১২ বছরের ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে রংপুর চিফ মেট্রোপলিটন আদালত-২-এ ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে তাঁদের কারাগারে...
২৪ মিনিট আগে
পরিবেশকর্মী এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে সুনামগঞ্জ-জামালগঞ্জ (সাচনা বাজার) সড়কের গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে গত ১৫ দিনে সড়কটির অর্ধেকের বেশি গাছ কেটে নিয়েছে বন বিভাগ। জেলা প্রশাসনের দাবি, তাদের না জানিয়েই গাছ কাটা হয়েছে।
৮ ঘণ্টা আগে
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জে খোয়াই নদের বাঁধে দেড় মাসের ব্যবধানে আবারও ভাঙন দেখা দিয়েছে। প্রবল বেগে পানি লোকালয়ে ঢুকে কয়েকটি গ্রামের রাস্তাঘাট এবং প্রায় ১ হাজার ৫০০ একর ফসলি জমি তলিয়ে গেছে। এতে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
৮ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় শিক্ষার্থী ও কর্মজীবীদের বেশির ভাগের গণপরিবহন হিসেবে পছন্দ শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস। তবে এই বাসে যাতায়াতে কর্মজীবীরা মাসে দুই হাজার টাকার নিচে খরচ করতে চান। শিক্ষার্থীরা চেয়েছেন অর্ধেক ভাড়ার সুবিধা।
৮ ঘণ্টা আগে