কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শুরু হয়েছে নবান্নের আমেজ। মাঠে মাঠে আমন ধান কাটা ও মাড়াইয়ের ধুম পড়েছে। সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষক-কৃষাণীরা।
উপজেলা কৃষি কার্যালয় জানায়, এ উপজেলায় চলতি মৌসুমে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ৪২৭ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫ হাজার ৪৩০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ দপ্তরের দাবি, ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা এবার ছাড়িয়ে যাবে।
উপজেলার বিভিন্ন বিল ও গ্রাম ঘুরে দেখা যায়, মাঠে মাঠে ম ম গন্ধ ছড়াচ্ছে পাকা ধান। হেমন্তে শীতের সকালে সোনালি ধানের মিষ্টি গন্ধে মুখে তৃপ্তির হাসি নিয়ে কৃষক-কৃষাণীরা ধান কাটা, মাড়াই-ঝাড়াই আর খড় শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেকে আবার বাড়ির উঠানে ছড়িয়ে রেখে ধান শুকাচ্ছেন। কিউবা শুকনো ধান গোলায় তুলছেন।
কৃষকেরা জানান, এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এ বছর কাঙ্ক্ষিত ফসল ঘরে উঠবে।
উপজেলার কৃষক সরাফত আলী জানান, চলতি মৌসুমে তিনি ৫৫ শতক জমিতে রোপা আমন ধান চাষা করেছেন। ধান কাটা শুরু করেছেন। আগামী দশ দিনের মধ্যে সব ধান ঘরে তুলতে পারবেন।
উপজেলার বেজুরা গ্রামের আরেক কৃষক রমজান আলী বলেন, ‘ধার-দেনা করে এ মৌসুমে ৭২ শতক জমিতে ধানের আবাদ করেছিলাম। ফলনও ভালো হয়েছে। ধান তোলা শেষ হলে বিক্রি করে ধার-দেনা মিটিয়ে যা থাকবে তা দিয়েই সংসার চালাব।’
রমজান আলী আরও বলেন, ‘প্রতি বছর ধান তোলার সময় দাম কমে যায়। ধানের দাম স্বাভাবিক থাকলে এবার ঋণ শোধ করতে সমস্যা হবে না।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান বলেন, ‘আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকেরা আগামী এক সপ্তাহের মধ্যে সব ধান ঘরে তুলতে পারবেন। এ বছর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করি।’
মাহবুবুল হাসান আরও বলেন, চলিত মৌসুমে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন কৃষকদের মাঝে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী ও প্রণোদনার বীজ সার দেওয়া হয়েছে।
ধান বিক্রয়ের বিষয়ে এই কর্মকর্তা বলেন, উপজেলা কৃষি কার্যালয়ের মাধ্যমে খাদ্য গুদাম কর্তৃপক্ষের কাছে কৃষকেরা ধান বিক্রি করলে তাঁরা ধানের সঠিক দাম পাবেন। অথবা এসব ধান সংগ্রহ করে এখন রেখে দিলে তা কিছুদিন পর পাইকারদের কাছে ভালো দামে বিক্রি করতে পারবেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে