
কক্সবাজারের রামুতে বঙ্গবন্ধু উৎসবে এসে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জিয়াউর রহমানের মতো খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা করছে বিএনপি। আর খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কৌতুক অভিনেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।’ তিনি গতকাল শনিবার রাতে কক্সবাজারের রামুতে আয়োজিত সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী হাসান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু না হলে স্বাধীনতা পেতাম না, ভাষার অধিকার তথা মাকে মা বলার অধিকার পেতাম না। বঙ্গবন্ধু প্রথম বাঙালি জাতিরাষ্ট্রের জন্ম দিয়েছেন।’
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ আজ দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। গ্রাম আর শহরের পার্থক্য নেই আজ। ৪০ হাজার কোটি টাকা খরচ করে বিনা মূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে শেখ হাসিনার সরকার।
পরে কক্সবাজার স্মল আর্ট স্কুলের পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার দেওয়া হয়। বঙ্গবন্ধু উৎসবের আলোচনা সভা শেষ হয় রাত ১টায়।
এ সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাইমুম সরওয়ার কমল এমপি, জাফর আলম এমপি, কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হাসান। এ ছাড়া সভায় জেলা ও স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে