
চাঁদপুরের ফরিদগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারের তৈরি আশ্রয়ণ প্রকল্পের ঘর অবৈধ দখলদার এবং প্রভাবশালী ব্যক্তিদের হাতে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া, স্থানীয় আওয়ামী লীগের কতিপয় ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকৃত ভূমিহীনদের বঞ্চিত করার অভিযোগও রয়েছে।
জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা দাসপাড়া আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দ ১৪টি ঘরের মধ্যে দুটি ঘর স্থানীয় প্রভাবশালীরা জোর করে দখল করে রেখেছেন। অন্যদিকে, দুটি ঘরে রয়েছেন ভাড়াটিয়া। জেসমিন বেগম নামে এক ভাড়াটিয়া জানান, যাঁরা ঘর বরাদ্দ পেয়েছেন, তাঁরা সেখানে দীর্ঘদিন ধরে নেই। তাই তাঁদের সঙ্গে কথা বলে তিনি ওই ঘরে থাকছেন। এর পাশাপাশি, একটি ঘর সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে, যেখানে খড়কুটো ও মুরগি পালন করতে দেখা যায়। অনেক সুবিধাভোগী বরাদ্দ পাওয়া ঘর ফেলে রেখে অন্য জায়গায় বসবাস করছেন।
স্থানীয়দের অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগের কিছু ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব ঘর বরাদ্দ পেয়েছেন, যদিও তাদের অনেকেই প্রকৃত অর্থে ভূমিহীন নন। এর ফলে যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, সেই সব অসহায় মানুষ ঘর পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। স্থানীয়দের দাবি, যাঁরা বরাদ্দ পেয়েও ঘরে থাকছেন না, তাঁদের বরাদ্দ বাতিল করে নতুন করে যাঁরা সত্যিকার ভূমিহীন, তাঁদের পুনর্বাসন করা হোক।
শুধু তাই নয়, পৌর এলাকার ভাটিরগাঁও আশ্রয়ণ প্রকল্পের ১৭টি ঘরের মধ্যে পাঁচ-ছয়টি ঘরে লোকজন থাকে না বলে অভিযোগ আছে। একই অবস্থা রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের আশ্রয়ণ প্রকল্পেরও। সেখানে সাতটি ঘরের দুটি ছাড়া বাকিগুলোতে বেশির ভাগ সময়ই কেউ থাকে না।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, ‘যদি কোনো উপকারভোগী ঘরে না থাকেন, তাহলে তাঁদের কবুলিয়ত (জমির মালিকানার দলিল) বাতিল করে বর্তমানে যাঁরা ভূমিহীন আছেন, তাঁদের পুনর্বাসন করা হবে।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘আন্তঃবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২৬’। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দ্বিতীয় তলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।
৪ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়ায়চালিত বাস ‘শানে খোদা’র ধাক্কায় আইন বিভাগের এক শিক্ষার্থীর বাবা মারা গেছেন। এ ঘটনায় প্রতিবাদে আজ রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছেন আইন বিভাগের শিক্ষার্থীরা। পরে তাঁরা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। এ সময় তাঁরা নিহতের পরিবারকে
২১ মিনিট আগে
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ। রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি কলেজ-২-এর উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত রোববারের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অধ্যাপক জাবের রোববার বিকেলে দায়িত্ব গ্রহণ করেছেন।
২৬ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে রনি তালুকদার (৩৮) নামের আওয়ামী মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রনি তালুকদার মোহনগঞ্জ পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্যসচিব। তিনি পৌর শহরের মাইলোড়া এলাকার বাসিন্দা।
৩০ মিনিট আগে