
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে এরই মধ্যে ভোট গণনা শুরু হয়েছে।
নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে সাধারণ ভোটাররা দিনভর পছন্দের প্রতীকে ভোট দিয়েছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সারা দিনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
গতকাল মঙ্গলবার কুসিক নির্বাচন সুষ্ঠু করতে কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত ব্রিফিং করেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহম্মেদ। এসপি জানান, নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যত ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার, সব নেওয়া হয়েছে। নগরীর অন্তত ৭৫টি জায়গায় তল্লাশি চৌকি বসানো হয়েছে। ২৭টি ওয়ার্ডে ২৭ জন ম্যাজিস্ট্রেট কাজ করেছেন, পাশাপাশি ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩ হাজার সদস্য আজ থেকেই কাজ করছেন।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
উল্লেখ্য, কুসিক নির্বাচনে ৫ মেয়র পদপ্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। সব কটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সবশেষ ২০১৭ সালে এই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

জুলাই আন্দোলনে একজন নিহতের ঘটনায় মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন...
১১ মিনিট আগে
নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হলেন নানা আকরাম মোল্যা (৬০)। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার পূর্ব চরকালনা এলাকায় মধুমতী রেলসেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
খুলনার দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ খাঁ হত্যা মামলার পলাতক আসামি বাকা মাসুদকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে তাঁকে মাগুরা থেকে গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগে
সুন্দরবনের খালে কাঁকড়া ধরতে গিয়ে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামের এক জেলে আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া মুল্লিখালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে