
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এস. এম মনির হোসেন সরকারকে হত্যার পরিকল্পনাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন এলাকাবাসী।
আজ সোমবার বিকেলে পদুয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন ওয়ার্ডের সদস্য, মহিলা সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মনির হোসেন সরকার আজকের পত্রিকাকে বলেন, আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়া প্রার্থী এবং তাঁর লোকজন এ হত্যার পরিকল্পনায় জড়িত রয়েছেন। ইতিমধ্যে জুয়েল, জামাল এবং নাছির আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই পরিকল্পনার সঙ্গে আরও যারা জড়িত আছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে