
সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসের কক্ষে কক্ষে ঢুকে তল্লাশি চালানোর ঘটনায় ভাইরাল হওয়া হান্নান রহিম তালুকদার নামে এক কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ জুন) রাতে তাঁকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।
চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার একটি গেস্ট হাউসে ক্যামেরা ও বুম হাতে নিয়ে রুমে রুমে গিয়ে অতিথিদের জিজ্ঞাসাবাদ করেন হান্নান রহিম তালুকদার। গত শনিবার (১৪ জুন) এই পুরো প্রক্রিয়ার একটি ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও তিনি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনার জন্ম হয়।
ভিডিওতে দেখা যায়, হান্নান রহিম নিজেকে সাংবাদিক দাবি করে গেস্ট হাউসে প্রবেশ করে একাধিক কক্ষে গিয়ে অতিথিদের নাম, পরিচয় ও আগমনের কারণ জানতে চান। এমনকি কিছু অতিথিকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে জেরা করেন তিনি। এক দম্পতিকে বারবার জিজ্ঞাসা করতে দেখা যায়, তাঁরা আদৌ বিবাহিত কি না।
এ ঘটনায় অনেকেই প্রশ্ন তোলেন, কোনো ব্যক্তি শুধু সাংবাদিক পরিচয়ে এমন অনধিকার প্রবেশ ও ভিডিও ধারণ করতে পারেন কি না। এ বিষয়ে জানতে চাইলে হান্নান রহিম দাবি করেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তিনি অভিযান পরিচালনা করেছেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সভাপতি স ম ইব্রাহিম বলেন, এভাবে কক্ষে কক্ষে গিয়ে তল্লাশি কোনো সাংবাদিকের দায়িত্ব নয়। এটি বেআইনি এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের শামিল। অভিযুক্ত ব্যক্তি সাংবাদিক দাবি করলেও তিনি আমাদের কোনো সদস্য নন। জানা গেছে, হান্নান রহিম নিজেকে দৈনিক চট্টগ্রাম সংবাদের সম্পাদক ও সিএসটিভি ২৪ নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলে পরিচয় দেন।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে