
নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, ‘কে নির্বাচনে আসবে, কে আসবে না—এটা দেখা আমাদের দায়িত্ব না। আমাদের নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সেভাবেই তফসিল দিয়েছি। নির্বাচনে আসা না আসা তাদের দলীয় সিদ্ধান্ত। নির্বাচন থেকে পিছিয়ে যাওয়ার আমাদের সুযোগ নেই। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে একটি সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। যা কারোরই কাম্য না। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের নির্বাচন দরকার।’
আজ বুধবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি এ মতবিনিময় সভা করেন।
নির্বাচন কমিশনার বলেন, ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা পিছপা হব না। এ জন্য যা যা করণীয় সবই করা হবে।’
ইসি আনিছুর রহমান আরও বলেন, ‘বিএনপিসহ অন্য কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে আসতে চায় তাহলে সুযোগ আছে। ইতিমধ্যে ৪৪টি নিবন্ধিত দল নিয়ে আমরা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীকে সে রকম নির্দেশনা দেওয়া আছে। নির্বাচনে যদি আর কোনো দল নাও আসে সংবিধান মেনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর চলমান কর্মসূচিতে নির্বাচন সুষ্ঠু হবে কি না—এমন প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মঞ্জুরুল হাফিজ, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, কুমিল্লার জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে ১১ দিন জেল খেটেছিলেন যমুনা অয়েল কোম্পানির চার কর্মচারী। ১৯৯৯ সালের সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে বরখাস্ত করা হয় তাঁদের। তবে এখন আর আগের সেই অবস্থানে নেই সরকারি এ প্রতিষ্ঠান। ৮ মাস আগে ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন কোম্পানির শ্রমিক-কর্মচারী...
৬ ঘণ্টা আগে
যশোর সদর উপজেলার ধোপাখোলা গ্রামের কৃষক মোস্তফা। চলতি বোরো মৌসুমে ধান চাষ করেছেন পাঁচ বিঘা জমিতে। মাসখানেক আগে রোপণ করা এসব চারা লালচে হয়ে যায়। জমিতে সার না দিলে থোড় আসবে না। তাই গত মঙ্গলবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে জমিতে ইউরিয়া, টিএসপি, দস্তাসহ তিন ধরনের সার ছিটাচ্ছিলেন।
৭ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মধুপুরে গাছ নিধনের পর আগুন লাগিয়ে ৭৫ একর বনভূমি জবরদখলের পাঁয়তারা চলছে। প্রভাবশালীরা বন দখলের নেপথ্যে থাকায় ঘটনার দুই সপ্তাহ পরেও অপরাধীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। বনকর্মীরা এ ব্যাপারে নির্লিপ্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৭ ঘণ্টা আগে
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ‘হামিদ অ্যাগ্রো’। আর তাতে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অর্থে। এ কাজে প্রায় ৪ কোটি টাকা ব্যয় হয়েছে।
৮ ঘণ্টা আগে