লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক দুটি ব্রিজের নিজ থেকে অজ্ঞাত এক নারী ও শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে নারী ও শিশুকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রিজের নিচে ও পার্শ্ববর্তী আলীপুর ব্রিজের নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত লাশ দুইটি পরিচয় শনাক্ত করা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের পাশে খালের হানুবাইশ ব্রিজের নিচে একটি দেড় বছরে শিশুর ও পার্শ্ববর্তী আলীপুর এসপি বাড়ির সামনের ব্রিজের নিচে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রিন্টের সেলোয়ার কামিজ পরা ২০-২২ বছরের এক নারী ও পার্শ্ববর্তী অন্য আরেকটি ব্রিজের নিচ থেকে দেড় বছরের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করে। শিশুটি ওই নারীর সন্তান বলে ধারণা এলাকাবাসী।
লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে নারী ও শিশুকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১১ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১৭ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৪৩ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে