
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশের একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটিতে পচন ধরেছিল এবং তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি ব্যাগও উদ্ধার করা হয়েছে, যার মধ্যে কিছু পোশাক ও ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী ছিল। খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, ধারণা করা হচ্ছে মরদেহটি অন্তত ৭ থেকে ৮ দিন আগের। তবে এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে হত্যার পর মরদেহটি এখানে ফেলে যাওয়া হতে পারে, কিংবা ট্রেনের ধাক্কায়ও তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

বরগুনার আমতলীতে ধানের বীজ কিনে বিপাকে পড়েছেন দুই শতাধিক কৃষক। ব্রি-৯৮ জাতের ধান চাষ করে চার মাসেও আশানুরূপ ফলন না পাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। ধারদেনা করে চাষাবাদ করা কৃষকদের এখন আউশের পর আমন চাষ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ...
৪ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে বীরউজলী বাজার এলাকায় দুর্ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
৯ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হয়ে এক নবীন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বিভাগের (২০২৫-২৬) ১৫তম ব্যাচের র্যাগিংয়ের শিকার কয়েকজন শিক্ষার্থী তাঁদের আগের ১৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
১৫ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের এপিএস আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৭ মিনিট আগে