
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে আহত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোহালবাড়ি এলাকায় গণপিটুনির এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজ (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই বস্তি এলাকার মৃত নূরনবীর ছেলে।
স্থানীয় বাসিন্দা, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে গোহালবাড়ি এলাকায় ইমরান হোসেনের বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির অভিযোগে ফিরোজকে আটক করে স্থানীয় লোকজন। একপর্যায়ে তাঁকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৬ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে