
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলিসহ মো. আব্দুস সালাম (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। গতকাল রোববার রাতে উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর মোড় বাসস্ট্যান্ড থেকে তাঁকে আটক করা হয়। আব্দুস সালাম নীলফামারীর সৈয়দপুর থানার রসুলপুর বিহারীপাড়া গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির আজ সোমবার দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলিসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, র্যাবের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আব্দুস সালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণকাণ্ডে পুলিশ-জনতা সংঘাতের রেশ না কাটতেই নগরীর বিভিন্ন এলাকায় আরও চারটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানা এলাকায় দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবের শিক্ষককে...
৩৬ মিনিট আগে
উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে ৫৬ দশমিক ২৯০ টন চাল ৫ হাজার ৬২৯ ব্যক্তির মধ্যে বিতরণ করলে প্রত্যেকে ১০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু অসহায় ব্যক্তিদের ১০ কেজি চালের পরিবর্তে ৮ কেজি আবার কাউকে সাড়ে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের ভাষা না বুঝে জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে বালতির পানিতে চুবিয়ে আবু তালহা নামে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার লখপুর এলাকায় ঘটেছে। এই ঘটনায় শিশুটির সৎমা রুকাইয়া শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে