
আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েক মিনিট ধরে চলা এ বৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষি বিভাগ বলছে, আম ও ধানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, এ জেলার পাঁচটি উপজেলার মধ্যে নাচোল ও গোমস্তাপুর উপজেলাতে বেশি পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। তবে সদর উপজেলায়ও কিছু পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে।
আমচাষি এরসাদ আলী বলেন, ‘যে আমের গায়ে শিলা পাথর পড়েছে, সেই আম ঝরে পড়বে। আমি বৃষ্টি থামার পরে পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা, আড্ডা, দীঘা, জিনারপুর, বড় দাদপুর এসব এলাকায় বাগান ঘুরে দেখেছি। তাতে আমগাছের নিচে প্রচুর আম ঝরে পড়ে থাকতে দেখেছি। আর প্রচুর কাঁচা পাতা ঝরে পড়ে আছে। এতে বোঝা যায়, কী পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে। আমার ধারণা, এসব বাগানে আমের উৎপাদনের ছয় আনাই পরে বাদ হবে। আজ থেকে ৫-৬ দিন আরও আম ঝরে পড়বে।’
গোমস্তুাপুর এলাকায় ১০ বিঘা ধান আবাদ করেছিলেন মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘এবার শেষ মুহূর্তে এসে শিলাবৃষ্টিতে আমি মরে শেষ হয়ে গেলাম। সব ধান ঝরে পড়ে গেছে। দেখে মনে হচ্ছে, কতগুলো ধান ঝরে শুধু শিষ দাঁড়িয়ে আছে।’
এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন, পাঁচটি উপজেলার মধ্যে ২৪ ঘণ্টায় সদরে ৪০-৪২ মিলিমিটার, নাচোলে ৩৮ মিলিমিটার, গোমস্তাপুরে ৮-১০ মিলিমিটার, ভোলাহাটে ৫ মিলিমিটার ও শিবগঞ্জ ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর নাচোল ও গোমস্তাপুর উপজেলার কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে।
এ কর্মকর্তা আরও বলেন, ধান কাটার মৌসুম শুরু হয়েছে। এই বৃষ্টিতে ধানের ক্ষয়ক্ষতি হবে। পাশাপাশি সামান্য ঝড়ের কারণে ধানের চারা নুইয়ে পড়ায় ফলন কমবে। তাতে ধান ও আমের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা আগামীকাল মাঠ পরিদর্শন করে বলা যাবে।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
২ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৩ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৪ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৪ ঘণ্টা আগে