
নামেই প্রথম শ্রেণির পৌরসভা। কিন্তু নেই সেভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশেই খোলা জায়গায় ফেলা হচ্ছে গৃহস্থালির বর্জ্য। এতে দুর্গন্ধে অতিষ্ঠ হচ্ছেন পথচারী, চালক ও স্থানীয় বাসিন্দারা।
পৌরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে খোলা স্থানে ময়লার স্তূপ পড়ে থাকায় দুর্গন্ধে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে স্থানীয়রা। মশার উপদ্রব বাড়লেও পৌরসভার ভ্রুক্ষেপ নেই এসবে।
সরেজমিন শনিবার দেখা গেছে, পৌরসভার আরামবাগ, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, মেথর মোড়, নবাবগঞ্জ সরকারি কলেজ ও হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাচীরঘেঁষা জায়গায় ফেলা হচ্ছে গৃহস্থালির ও বাজারের বর্জ্য। এসব জায়গায় নিয়মিত বর্জ্য অপসারণ না করায় ছড়াচ্ছে দুর্গন্ধ। তবে কোথাও কোথাও আংশিক বর্জ্য সরানো হলেও পুরোপুরি না করায় সমস্যা থেকেই যাচ্ছে।
স্থানীয় বালুবাগান এলাকার এক চায়ের দোকানদার সাব্বির আহমেদ বলেন, ‘মহাসড়কের পাশে প্রচুর ময়লা ফেলা হয়। পৌরসভার লোকজন নিয়মিত সরায় না। দুর্গন্ধে দোকানে কাস্টমার বসতে পারেন না।’
আরামবাগ এলাকার বাসিন্দা কলেজপড়ুয়া সাব্বির আহমেদ বলেন, ‘প্রতিদিন পড়তে যাওয়ার পথে হাত দিয়ে নাক চেপে যেতে হয়। পৌরসভার গাফিলতির কারণে আমরা ভোগান্তিতে আছি।’
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘খোলা জায়গায় ময়লা ফেলা হলেও প্রতিদিন বর্জ্য অপসারণ করা হয়। কোথাও যদি থেকে যায়, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, পৌরসভা প্রতিদিন ২৫ থেকে ৩০ টন গৃহস্থালি বর্জ্য অপসারণ করে।

পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আবু সায়েদ বলেন, ‘খোলা জায়গায় বর্জ্য ফেলার কোনো নিয়ম নেই। আমরা পৌরসভাকে নির্দিষ্ট স্থানে স্বাস্থ্যসম্মতভাবে বর্জ্য ফেলার জন্য অনুরোধ জানিয়ে আসছি। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন এ কে এম শাহাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘খোলা জায়গায় ময়লা থাকলে দুর্গন্ধ ছড়ায়, রোগের ঝুঁকি বাড়ে। বিশেষ করে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় খোলা জায়গায় ময়লা রাখা বিপজ্জনক। স্বাস্থ্যসম্মত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা জরুরি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচকে কেন্দ্র করে মিরপুর এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
১৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে হরিণশিকারিদের গুলিতে জমির উদ্দিন নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা খিরাম ইউনিয়নের পূর্ব পাশে রাউজানের হলুদিয়া রাবারবাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জমির উদ্দিন খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ খিরাম এলাকার বাসিন্দা তোফায়েল আহমদের ছেলে।
১৭ মিনিট আগে
গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়ার পর রিপন মিয়া (৩৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
২৬ মিনিট আগে
বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্ম বে অব বেঙ্গল কনভারসেশনের (বিওবিসি) পঞ্চম আসর আগামী ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সম্মেলনে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে