
চাঁপাইনবাবগঞ্জে নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ ছাড়া ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন অন্তত ২০০ শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শয্যা সংকটে হাসপাতালের মেঝে-বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে তাদের।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫০ শয্যা জেলা হাসপাতালে ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে শয্যাসংখ্যা ৩২টি। এর বিপরীতে আড়াই শতাধিক রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। অধিকাংশ রোগী শয্যা না পেয়ে নোংরা পরিবেশে মেঝেতে গাদাগাদি করে বিছানা পেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। তা ছাড়া পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ তাদের।
শিবগঞ্জ উপজেলার মোবারকপুর এলাকার সাইফুল ইসলাম নামের এক শিশুর বাবা বলেন, তাঁর ৩৯ দিন বয়সী শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হলে দুই দিন আগে হাসপাতালে ভর্তি করেন। শয্যা না পেয়ে মেঝেতে থাকতে হচ্ছে। রাতে মশার অত্যাচার আর দিনে অন্য রোগী ও তাদের স্বজনদের বিছানার ওপর দিয়ে হাঁটাহাঁটিতে খুবই সমস্যা হচ্ছে। এমন চলতে থাকলে শিশুরা উল্টো আরও বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।
সদর উপজেলার নারায়ণপুর এলাকার বাসিন্দা সাবিনা বেগম বলেন, তিন দিন ধরে তাঁর দুই মাসের বাচ্চা ঠান্ডা জ্বরে ভুগছিল। বাড়িতে রেখে গ্রাম্য চিকিৎসকের পরামর্শে ওষুধ দিচ্ছিলেন। কিন্তু তাতে অসুস্থতা আরও বেড়ে গেলে জেলা হাসপাতালে ভর্তি করেন। সিঁড়ির কোণে একটি শয্যা পেয়েছেন। তাঁর দাবি, এখন পর্যাপ্ত ওষুধ পাওয়া যায়নি। রাতে নার্সদের ডেকে পাওয়া যায় না।
হাসপাতালের নার্সিং সুপার ভাইজার বেগম নুরুন নাহার বলেন, ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে শয্যাসংখ্যা ৩২টি। বিপরীতে রোগী ভর্তি আছে আড়াই শর কাছাকাছি। জনবল কম থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। শয্যাসংখ্যা বাড়ানো হলে সেবার মান বাড়বে বলে মনে করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ও নবজাতক বিভাগের কনসালট্যান্ট ডা. মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, বছরে তিন-চারবার ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দেয়। এই সময়ে শিশুদের সুস্থ রাখতে গাদাগাদি করে না রাখা, পর্যাপ্ত যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সিরাজগঞ্জ সদর উপজেলার ধুকুড়িয়া গ্রামের কৃষক লিটন মণ্ডল একই জমিতে ‘নয়ন কাজল’ জাতের বেগুন ও সাথি ফসল হিসেবে লাউ চাষ করে সাফল্য পেয়েছেন। বিষমুক্ত ও পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষ করে স্বল্প খরচে ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় তাঁর মুখে এখন তৃপ্তির হাসি।
৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই নাবালক সন্তানকে রেখে এক গৃহবধূ তাঁর কথিত প্রেমিকের সঙ্গে নিরুদ্দেশ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রবাসে থাকা স্বামীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে ওই গৃহবধূর বিরুদ্ধে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে
৩৭ মিনিট আগে
বরিশালের মুলাদীতে ৮০০ ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মুলাদী থানা-পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে পৌরসভার সিনেমা হল মার্কেট এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৪০ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ সোহরাওয়ার্দী হলে নিজ গ্রুপের এক কর্মীকে সিট না দেওয়ায় হল প্রভোস্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে