
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাদিকুর রহমান (৪২) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁর বাড়ি উপজেলার মোল্লাটোলার চকপাড়া গ্রামে। আজ রোববার ভোরে উপজেলার চকপাড়া এলাকার ভারতীয় সীমানা পিলার থেকে ১০০ গজ ভেতরের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন, ‘ভোরে স্থানীয়দের দেওয়া খাবারের ভিত্তিতে বিজিবি সদস্যরা সাদিকুর রহমানের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।’
বিজিবি অধিনায়ক আরও বলেন, ‘বিএসফের কোনো গুলির আওয়াজ শোনা যায়নি। এ ছাড়া আমরাও কোনো গুলি চালাইনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালানিদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সাদিকুর। এখন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় বিশেষ টহল চলছে।’
এ নিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গলায় একটি গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
সাদিকুরের স্ত্রী পিয়ারা বেগম বলেন, ‘গতকাল শনিবার ঈদের নামাজ পড়ে বাড়িতে দুপুরের খাবার খান সাদিক। এরপর আসরের নামাজের পর কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি এবং রাতে আর ফেরেননি। আজ সকালে লোকমুখে খবর পাই তাঁর মরদেহ পড়ে আছে ধানখেতে।’
সাদিকুরের মা রেফুল বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে কোনো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল না। কেন তাঁকে গুলি করে হত্যা করা হলো?’
স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, ‘সাদিকুর রহমান সোনামসজিদ বন্দরে ও কৃষিকাজ করে সংসার চালাত। আজ সকালে শুনি তাঁর গুলিবিদ্ধ মরদেহ সীমান্তের কাছে ধানের খেতে পড়ে রয়েছে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা মরদেহটি উদ্ধার করেছে। ’

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণকাণ্ডে পুলিশ-জনতা সংঘাতের রেশ না কাটতেই নগরীর বিভিন্ন এলাকায় আরও চারটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানা এলাকায় দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবের শিক্ষককে...
৩৬ মিনিট আগে
উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে ৫৬ দশমিক ২৯০ টন চাল ৫ হাজার ৬২৯ ব্যক্তির মধ্যে বিতরণ করলে প্রত্যেকে ১০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু অসহায় ব্যক্তিদের ১০ কেজি চালের পরিবর্তে ৮ কেজি আবার কাউকে সাড়ে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের ভাষা না বুঝে জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে বালতির পানিতে চুবিয়ে আবু তালহা নামে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার লখপুর এলাকায় ঘটেছে। এই ঘটনায় শিশুটির সৎমা রুকাইয়া শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে