
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মুনিরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো. আছাদুজ্জামানকে প্রধান করে দুই সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন একই কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলমাছ উদ্দিন।
তদন্ত কমিটি আগামীকাল বুধবার বেলা সাড়ে ১১টায় কলেজে গিয়ে সরেজমিন তদন্ত কার্যক্রম শুরু করবে। মাউশির নির্দেশনা অনুযায়ী, কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন তৈরি করে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দাখিল করতে হবে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর জাতীয় দৈনিক আজকের পত্রিকায় ‘চাকরির ফাঁদে কোটি টাকার প্রতারণা’ শিরোনামে অধ্যক্ষ মুনিরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই বিষয়টি মাউশির নজরে আসে এবং তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান মো. আছাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন আগামী ১৫ কর্মদিবসের মধ্যে জমা দেওয়া হবে। আমরা বুধবার (৫ নভেম্বর) সরেজমিন তদন্তে যাচ্ছি। সব পক্ষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করব এবং পর্যবেক্ষণ অনুযায়ী প্রতিবেদন পাঠাব। মাউশি যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত।’

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের সজিব হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন আসামি ও সাবেক ইউপি সদস্য আলিমের মুক্তির দাবিতে সদর থানার সামনে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এ মিছিলের দৃশ্য দেখা যায়।
১৮ মিনিট আগে
রাজধানীর পুরান ঢাকার বংশাল ডিজিটাল স্কেলের গোডাউনে বৈদ্যুতিক সুইচ থেকে ছড়ানো আগুনে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১৯ মিনিট আগে
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিক্ষোভকারীরা। কার্যালয়ের বাঁদিকে কিছু লোক জড়ো হয়ে মাইকে বক্তব্য ও স্লোগান দিচ্ছেন। আর ব্যাংকের প্রধান ফটকসহ আশপাশে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।
৩৫ মিনিট আগে