
সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁদপুরের মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়, আজ শুক্রবার বিকেলে জোয়ারের সময় মেঘনার পানি বিপৎসীমার ৪ পয়েন্ট ছাড়িয়ে যায়। নদীর পানি তখন বিপৎসীমার চেয়ে ৪ দশমিক ২১ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল।
আজ বেলা সাড়ে ৩টার দিকে সরেজমিনে দেখা যায়, মেঘনার পানির উচ্চতা অনেক বেড়েছে। চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার নদীতীরবর্তী এলাকায় পানি ঢুকছে। শহর রক্ষা বাঁধের পুরান বাজার এলাকায় নদীর পানি সড়কের সমান অবস্থায় রয়েছে।
শহরের পুরান বাজার রনাগোয়াল এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম ও ভুলু বলেন, ‘গতকাল পানি কিছুটা কম ছিল। আজ বিকেল থেকে বাতাসের তীব্রতার সঙ্গে নদীর ঢেউ বেড়েছে। এ সময় আমাদের দোকানে পানি উঠে যায়। পানির কারণে দোকানের মালপত্র সরিয়ে নিয়েছি।’
সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকার বাসিন্দা মনির শেখ বলেন, ‘ফেরিঘাট এলাকায় পানি রাস্তার সমান। আশপাশের নিচু সড়কে পানি উঠেছে। পার্শ্ববর্তী চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ গাজী বলেন, সেচ প্রকল্পের বাইরে সব বাড়ি, রাস্তা ও পুকুরে পানি ঢুকে প্লাবিত হয়েছে। আমার পুকুরে মাছ চাষ করা হয়েছে। ওই পুকুরেও নদীর পানি ঢুকে গেছে।’ তিনি বলেন, আজ বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ার পর থেকে পানি বেড়েছে। এতে মাছচাষিদের বেশি ক্ষতি হবে এবং পাকা সড়কগুলো ক্ষতিগ্রস্ত হবে।
হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল হক বলেন, চলতি মাসের মিটিংয়ে পানি বাড়ার বিষয়ে মাছচাষিদের সাবধান করা হয়েছে। তাঁদের বলা হয়েছে, ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত পানি বাড়বে। এ ছাড়া উপজেলা মৎস্য বিভাগ থেকে জেলেদের সতর্ক করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কর্মকর্তা শাহ মো. শোয়েব বলেন, নিম্নচাপের কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চেতে ১ থেকে ৩ ফুট বৃদ্ধি পাবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক বলেন, ‘নদীর পানি বৃদ্ধির বিষয়টি আমরা অবগত। আমাদের কর্মকর্তারাও সতর্ক রয়েছেন। তবে মেঘনার পানির উচ্চতা বাড়লেও বেশি সময় স্থায়ী হয় না। আজ বিকেলে জোয়ারের সময় মেঘনার পানি বিপৎসীমা পেরিয়ে ৪.২১ সেন্টিমিটারে দাঁড়ায়।’

নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা। তবে অভিযোগ অস্বীকার করে আবু হেনা মোস্তফা কামাল বলেন, একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে এসব ম
১ মিনিট আগে
গত ১৩ অক্টোবর সকালে শিশুটি শুকুর আলী মণ্ডলের বাড়িতে যায়। বাড়িটি নির্জন হওয়ায় সেখানকার সিঁড়িতেই শুকুর আলী শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। তাঁরা শিশুটিকে শুকুর আলীর কাছ থেকে উদ্ধার করে তার মাকে খবর দেন।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগরে টাকা ও ইয়াবা সরবরাহ নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে শিকলে বেঁধে রেখেছিলেন হাকিম মিয়া। পরে ইউপি সদস্য মানিক মিয়া লোকজন নিয়ে তাঁদের ছাড়িয়ে নেন বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে পায়নি।
১০ মিনিট আগে
প্রকল্প পরিচালকের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে তাঁর কক্ষে ঢুকে মিন্টু চলমান একটি দরপত্র তাঁকে দেওয়ার দাবি জানান। দরপত্রটি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) আহ্বান করা হয়েছে। নিয়ম অনুযায়ী মূল্যায়নের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে বলে তিনি
১৯ মিনিট আগে