চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে দেশের অন্যতম জাতীয় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আয়োজন করা হয় শোভাযাত্রা। পরে শহরের বাগাদী রোডে শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা ও কেক কাটা হয়।
শুরুতে চাঁদপুরের সাংবাদিক নেতাদের এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাগাদী রোড প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এরপর কলেজ মিলনায়তনে আলোচনা সভা হয়। সভায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মহিমা আক্তার। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
বক্তব্যে প্রধান অতিথি দৈনিক আজকের পত্রিকার সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পত্রিকার সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান তিনি।
শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী ও চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত আলী।
আজকের পত্রিকার চাঁদপুর প্রতিনিধি মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, মাই টিভির জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন, নিউজ টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি খোকন কর্মকার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, আজকের পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি গাজী মো. মমিন।
উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রেহেনা আক্তার, সহকারী শিক্ষক দীপক চন্দ্র দাস, নুরে আলম পাটওয়ারী, দৈনিক আদি বাংলা পত্রিকার বার্তা সম্পাদক এমরান হোসেন রাজন, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি সুজন আহমেদ, ডেইলি বাংলাদেশের প্রতিনিধি মাজহারুল ইসলাম অনিক, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি শাহ আলম খান, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো. ইমাম হাসান, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার স্টাফ রিপোর্টার বাদশা ভূঁইয়া প্রমুখ।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের রসুলপুর মাদ্রাসা পশুর হাটে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ১ হাজার ৪০০ কেজি (৩৫ মণ) ওজনের বিশাল আকৃতির ষাঁড়। নাম টাইসন। দূরদূরান্ত থেকে মানুষ শুধু একনজর টাইসনকে দেখতে হাটে ভিড় করে।
৩৪ মিনিট আগে
গোলাম মোর্তজা ৯০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছেন। রাজশাহীর সিটি হাটে এর জন্য তাঁকে হাসিল দিতে হয়েছে এক হাজার টাকা। হাটের ইজারাদারের লোকজন তাঁকে রসিদও দিয়েছেন, কিন্তু তাতে লেখা নেই টাকার পরিমাণ। কোরবানির আগে এমন কৌশলে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই পশুর হাটটিতে পশু ক্রেতাদের গলা কাটছেন ইজারাদার।
৩৬ মিনিট আগে
বছরের পর বছর মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী, নলচিরা, সুখচর ও চর ঈশ্বর ইউনিয়নের হাজারো ঘরবাড়ি।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন ছড়া থেকে প্রাকৃতিক সম্পদ সিলিকা বালু অবাধে লুট হচ্ছে। এতে তিনটি গুরুত্বপূর্ণ সেতু, একটি স্লুইস গেট এবং সিলেট-ঢাকা রেললাইন ও সিলেট-ব্রাহ্মণবাজার সড়কের ওপর নির্মিত সেতু যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে