
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ, লেকেরপাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড, প্রেসক্লাব রোডসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. ফয়েজ আহমেদ। এ সময় ওসি (তদন্ত) মিন্টু দত্ত, সেকেন্ড অফিসার ফেরদৌস নূর, এসআই বিল্লাল হোসেন, নাজমুল হোসেন, মোখলেছ, কালাম গাজী, নূরুল আলমসহ সংঙ্গীয় সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসানের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ বলেন, আটককৃতদের যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক খাদে পড়ে উল্টে যাওয়ার ঘটনায় প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকার পর চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকেলে ট্রাক উদ্ধার ও জরুরি সংস্কার শেষে সড়কটি খুলে দেওয়া হয়।
৫ মিনিট আগে
দেশের যেসব এলাকা বন্যাকবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারিভাবে ক্ষতির জরিপ চলমান রয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষকের ফসলহানি—সবকিছুর জরিপ হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ অবকাঠামোর পুনর্বাসন করা হবে।
৮ মিনিট আগে
কর্মজীবন শেষে ভেটেরানদের দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদের অর্জিত জ্ঞান, শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও জনসেবার মানসিকতা জাতির জন্য মূল্যবান সম্পদ। এই মানবসম্পদকে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতেই অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন হিসেবে ‘ভেটেরানস বাংলাদেশ’ প্রতিষ্ঠা করা হয়েছে...
১১ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার দুটি পৃথক ঘটনায় পানিতে ডুবে ছয় শিশুর প্রাণহানি হলো।
১৬ মিনিট আগে