
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাজারের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। নিহত সাব্বির হোসেন ফরিদগঞ্জ উপজেলার শালদহ ছৈয়ালবাড়ি এলাকার বাসিন্দা। তিনি জয়নালের মুদিদোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সাহার বাজারে জয়নালের মুদিদোকানে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হলো ইমাম হোসেনের ফার্মেসি, নজরুল ইসলামের মাছের খাদ্যের দোকান, জহিরের ওয়ার্কশপ, রুবেলের সাইকেল গ্যারেজ এবং শাহ আলমের হার্ডওয়্যারের দোকান।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কামরুল হাসান বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে মারা যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুনামগঞ্জের পাঁচ আসনের মধ্যে দুটিতেই বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী রয়েছে বিএনপির। তাঁরা হচ্ছেন সুনামগঞ্জ-৩ আসনে আনোয়ার হোসেন এবং সুনামগঞ্জ-৪ আসনে জয়নুল জাকেরিন। দল থেকে বহিষ্কার করলেও ভোটের মাঠে তাঁদের ঘিরে রয়েছে নানা সমীকরণ। তাঁরা ধানের শীষের ভোটে ভাগ বসাতে পারলে এর সুবিধা পাবে জামায়াত।
১৮ মিনিট আগে
সীমান্তঘেঁষা গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন রাজশাহী-১। কৃষিকাজে সেচের সমস্যা দুই উপজেলাতেই প্রকট। প্রতিবছরই পানির অভাবে বাধাগ্রস্ত হয় চাষাবাদ। আরেক সমস্যা মাদক; এর প্রভাব গোদাগাড়ীতে বেশি। প্রতিবার ভোটের আগে প্রার্থীরা এ দুটি সমস্যার সমাধানে আশ্বাস দেন।
২৪ মিনিট আগে
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ২০২১ সাল থেকে এই দায়িত্ব পালন করছেন। যশোর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী তিনি। সম্প্রতি তিনি কথা বলেছেন আজকের পত্রিকার যশোর প্রতিনিধি জাহিদ হাসানের সঙ্গে।
২৭ মিনিট আগে
রাত পোহালেই কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। নির্বাচন ঘিরে সীমান্তবর্তী জেলা যশোরের ছয়টি আসনে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সীমান্ত ও জেলা-উপজেলার বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় অভিযান চালিয়ে...
৩৪ মিনিট আগে