
চাঁদপুরের ফরিদগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণের মামলায় ছিদ্দিক হাওলাদারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার নয়ারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ছিদ্দিক হাওলাদার চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মধ্য মদনা গ্রামের নানু হাওলাদারের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত অটোরিকশাচালক।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি উপজেলার চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই অটোরিকশায় যাত্রী হিসেবে ওঠে।
এ সময় সুযোগ পেয়ে অটোরিকশাচালক একটি নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং বাড়ি ফিরে অভিভাবকদের জানায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়।
ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে শুক্রবার ফরিদগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ‘ঘটনার পর ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিকে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেন। তথ্য প্রযুক্তি ও নানান কৌশল কাজে লাগিয়ে আমরা প্রথমে অভিযুক্ত ছিদ্দিক হাওলাদারকে চিহ্নিত করতে সক্ষম হই। পরবর্তিতে তাকে গ্রেপ্তার করলে তিনি অপরাধের কথা স্বীকার করেন।’
ওসি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আজ দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

আবদুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশনের কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ২০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও ডাস্টবিন দেওয়া হবে।
৫ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
২৩ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
২৬ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
৩২ মিনিট আগে