Ajker Patrika

পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রাসায়নিক দিয়ে মাজন তৈরি, ২ কারখানাকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ২২: ৩৮
পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রাসায়নিক দিয়ে মাজন তৈরি, ২ কারখানাকে জরিমানা
চাঁদপুর শহরের তরপুরচণ্ডী এলাকায় দাঁতের মাজন কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: সংগৃহীত

পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি হচ্ছিল দাঁতের মাজন। তাও আবার ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই আবাসিক ভবনে বসানো কারখানায়। এমন অনিয়মের দায়ে চাঁদপুরে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, ওয়্যারলেস বাজার ও তরপুরচণ্ডী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানকালে তরপুরচণ্ডী এলাকায় ‘রিফাত নিমের মাজন’ ও ‘রিয়াদ দাঁতের মাজন’ নামের দুটি প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটি আবাসিক ভবনে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়াই মেশিন বসিয়ে প্লাস্টিকের বোতলে দাঁতের মাজন তৈরি ও বিক্রি করছিল। এ ছাড়া পণ্যের মোড়কে যথাযথভাবে প্রতিষ্ঠানের নাম-ঠিকানা উল্লেখ করা হয়নি এবং রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগে কোনো পরীক্ষা-নিরীক্ষাও করা হয়নি।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠান দুটির মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানা করেন।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে লাইসেন্স ছাড়া ব্যবসা না করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহযোগিতা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত