Ajker Patrika

চাঁদপুরে ডাকাতিসহ ১৯ মামলার আসামি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ২২: ৪৫
চাঁদপুরে ডাকাতিসহ ১৯ মামলার আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও মাদকসহ ১৯টি মামলার আসামি মো. ফিরোজ বাবুকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে মতলব উত্তর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার এখলাছপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী নেতৃত্ব দেন।

গ্রেপ্তার ফিরোজ বাবু মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মজিবুর রহমান বেপারী।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মানস বড়ুয়া বলেন, গ্রেপ্তার ফিরোজ বাবু এলাকায় ডাকাতি ও মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে হেরোইন, ইয়াবা ও গাঁজাসংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৫টি মামলা, ডাকাতির তিনটি মামলা এবং অন্যান্য অপরাধে একটি মামলা রয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিকে আজ বিকেলে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত