Ajker Patrika

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ২৩: ৫৯
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন। ছবি: সংগৃহীত

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় শহরের পুরান বাজার এলাকায় নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হলেও তাঁদের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন, পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

আজ দুপুরে চাঁদপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের এ কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে পৃথক বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনসহ ১১ দলের নেতা-কর্মীরা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর বলেন, বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। জেলাজুড়ে অভিযান এখনো চলমান। আটকের সর্বশেষ তথ্য পরে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত