
চাঁদপুরের হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদী থেকে পাচারের সময় ৭২ লাখ চিংড়ি রেণু জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড। পরে জব্দ করা রেণুগুলো মেঘনা নদীর মোহনা এলাকায় ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।
আজ রোববার দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ১০টা থেকে আজ রোববার ভোর ৩টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের যৌথ অভিযানে দুটি ট্রলার আটক করা হয়। ট্রলার দুটিতে ১৪৫টি ড্রামে থাকা প্রায় ৭২ লাখ চিংড়ি রেণু জব্দ করা হয়।
আজ ভোর ৫টার দিকে মেঘনা নদীর মোহনা এলাকায় ডাকাতিয়া নদীতে এসব রেণু অবমুক্ত করা হয়। জব্দকৃত রেণুর বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকা।
মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, চিংড়ি রেণুসহ দেশীয় প্রজাতির সব রেণু পোনা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সালথায় জমি নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কৃষক দলের কার্যালয়সহ অন্তত আটটি বাড়ি ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
বিকেল ৪টার দিকে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের পুলেরঘাট বাজার এলাকা থেকে একটি পাগলা কুকুর পথচারীদের কামড়াতে শুরু করে। সেখান থেকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে পাকুন্দিয়া পৌর সদর বাজারসহ বিভিন্ন গ্রামে কুকুরটি যাকে সামনে পেয়েছে, তাকেই আক্রমণ করেছে।
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলায় পাঁচ কাঠা জমির গমের খড় পোড়াতে গিয়ে অসাবধানতাবশত আশপাশের প্রায় ৮০ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪০ কৃষকের প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের শিমুলতলা মাঠে এই ঘটনা ঘটে। এ ছাড়া তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের হিন্দা
৩ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাগডেমরা, করমজা ও ধুলাউড়ি ইউনিয়নে এই ঘটনাগুলো ঘটে।
৩ ঘণ্টা আগে