
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অলি মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শহরের পৌর এলাকার উত্তর পৈরতলা এলাকার বাসিন্দা অলি মিয়াকে গতকাল শনিবার সন্ধ্যায় শহরের হকার্স মার্কেটের টয়লেটের ভেতরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।
নিহতের পরিবারের লোকজন জানান, অলি মিয়া শহরের হকার্স মার্কেট এলাকায় পৌরসভার একটি শৌচাগার পরিচালনা করতেন। গতকাল ওই মার্কেট বন্ধ ছিল। বিকেলে অলি মিয়া হকার্স মার্কেটে যান। সন্ধ্যার পর এক চায়ের দোকানির মাধ্যমে পরিবারের সদস্যরা খবর পান অলি মিয়াকে ছুরিকাঘাত করা হয়েছে। পরিবারের লোকজন গিয়ে হকার্স মার্কেটের টয়লেট থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, অলি মিয়া হকার্স মার্কেট এলাকায় থাকতেন। রাতে কে বা কারা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডটকমের ৮০০ কর্মীর বকেয়া বেতন নিয়ে সৃষ্ট অস্থিরতার আপাতত অবসান হয়েছে। আন্দোলনরত কর্মীদের দাবির মুখে কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে বকেয়া বেতন পরিশোধের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছে।
২ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে লরিচাপায় সাকিব মিয়া (২২) নামের এক টমটমচালক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের শিবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের চার দিন পর জনতা ব্যাংকের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রেললাইনের পাশের ঝোপ থেকে উদ্ধার হওয়া মরদেহের পাশ থেকে একটি বোতলও উদ্ধার হয়েছে, যেটিতে বিষ জাতীয় কিছু থাকতে পারে বলে ধারণা করছে তারা...
২১ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড় কেটে রিসোর্ট নির্মাণচেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার বাজালিয়া ইউনিয়নের সত্যপীরের মাজার এলাকায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকা
৩১ মিনিট আগে