
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী ছাত্তার মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় শিশুটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই (সোমবার) বেলা সাড়ে ৩টার দিকে ওই শিশু তার পাশের বাড়ির ছাত্তার মিয়ার ঘরে যায়। অভিযোগ রয়েছে, ছাত্তার মিয়া শিশুটিকে ২০ টাকা দিয়ে কাছে ডেকে নেয় এবং এরপর আদর করার কথা বলে তাকে ধর্ষণ করে।
এতে শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হলে সে কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে।
শিশুটির মা জানান, মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা এবং তার মায়ের সঙ্গে আলোচনার পর ১৯ জুলাই (শনিবার) নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত মো. ছাত্তার মিয়া মেরকুটা (উত্তর পাড়া) এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্তার মিয়া এলাকায় একজন খারাপ লোক হিসেবেই পরিচিত।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার বেশি জমিতে আলু চাষ করেছিলেন রংপুরের কৃষকেরা। কিন্তু টানা বৃষ্টিতে জেলার অনেক এলাকার উঠতি আলুর খেত পানিতে তলিয়ে গেছে। খেতেই নষ্ট হচ্ছে একরের পর একর জমির আলু। এতে নতুন করে লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।
৩৯ মিনিট আগে
ভোলা জেলার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের একমাত্র অত্যাধুনিক এক্স-রে মেশিনটি তিন বছরের বেশি সময় অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে প্রয়োজন থাকলেও রোগীরা ক্লিনিকে এক্স-রে করাতে পারছেন না। ক্লিনিকের বাইরে বেশি টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে তাঁদের।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের বোনাস না পেয়ে তিন দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের জন্য তাঁরা গত মঙ্গলবার রাত থেকে নগরের সড়ক, অলিগলি থেকে বর্জ্য অপসারণ বন্ধ রেখেছেন। এতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে প্রায় ৪০০ টন বর্জ্যের স্তূপ সৃষ্
২ ঘণ্টা আগে
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির ও হানিফ। আহত হয়েছেন আশিক (২৫) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে।
৪ ঘণ্টা আগে