
বাংলাদেশের জনগণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বিএনপির সহ্য হচ্ছে না। সহ্য হচ্ছে না বলেই তারা সেতু নিয়ে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। আজ শুক্রবার সকালে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর ও চানপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু আওয়ামী লীগ সরকার বানাতে পেরেছে, সেটা বিএনপির সহ্য হচ্ছে না। এ জন্য তারা অপপ্রচারে লিপ্ত রয়েছে। বাংলাদেশের কিছু ভালো হোক সেটা তারা (বিএনপি) চায় না।’
বাংলাদেশের মানুষকে বিএনপির অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপি মিথ্যা বলতে ও সন্ত্রাসী কার্যক্রম করতে অভ্যস্ত। বাংলাদেশের কিছু ভালো হলে এর জন্য তারা হিংসায় মরে।’
আখাউড়ায় আশ্রয়ণ প্রকল্পের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ‘যারা দুর্নীতিতে জড়িত, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতিতে আরও যদি কেউ জড়িত থাকে, আর সেটা যদি সারা বাংলাদেশের যেকোনো জায়গায় হয়, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

আইনমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের প্রচলিত আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে। বিচার বিভাগের ওপর দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এ দেশে কোনো আইনের শাসন ছিল না...
৪ মিনিট আগে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দী মোছা. রিম্পা (২১) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। আজ রোববার র্যাব অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
১০ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে পথসভায় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ব্যবসায়ী বা বালুখেকোদের টাকায় রাজনীতি করে সংসদে যাওয়া ব্যক্তিরা জনগণের স্বার্থ রক্ষা করেন না। তিনি প্রয়োজনীয় সংস্কার, জবাবদিহি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
১০ মিনিট আগে
বগুড়ার আলোচিত তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন চূড়ান্ত করা হয়েছে। গণশুনানির ভিত্তিতে নির্ধারিত নতুন নামগুলো আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় অনুমোদন দিয়ে রেজুলেশন আকারে লিপিবদ্ধ করা হয়েছে।
৩৩ মিনিট আগে