
বগুড়ার শেরপুরে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে করা মামলায় সাবেক যুবদলের নেতা মো. আরমান আলীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরমান শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দহপাড়া গ্রামের বাসিন্দা ও মো. সালামের ছেলে। তিনি শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
থানা সূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বর সকালে শেরুয়া দহপাড়া এলাকায় সংঘটিত হামলা ও চাঁদাবাজির ঘটনায় ভুক্তভোগী মো. জালু বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন।
এজাহারে বলা হয়, আসামিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে তাঁরা গুরুতর আহত হন এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় আরমানসহ আটজনকে আসামি করা হয়েছে।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, আরমান আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ইতিপূর্বে এই মামলার অন্যতম আসামি মো. লালনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
অন্যদিকে দলীয় সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আরমান আলীকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জেলা যুবদল এক বিবৃতিতে জানিয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়ভার সংগঠন বহন করবে না। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর সংগঠনটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নাটোরের নলডাঙ্গা থেকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পর্যন্ত বারনই নদে হঠাৎ বিপুলসংখ্যক ছোট-বড় মাছ মরে ভেসে উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর থেকে নদের বিভিন্ন স্থানে মরা ও অসুস্থ মাছ ভেসে উঠতে দেখা যায়। শনিবার সকালেও অসংখ্য দেশীয় প্রজাতির মাছ ভেসে উঠতে দেখা গেছে।
৩ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী, এক পুরুষ ও এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়...
৩৩ মিনিট আগে
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে।
১ ঘণ্টা আগে
মাস পেরিয়ে বছর যায়, বছর পেরিয়ে যুগ। সরকার আসে, সরকার যায়—তবু আলোর মুখ দেখে না মেহেরপুরের সদর উপজেলার হিতিমপাড়া ও গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের ভৈরব নদ ওপর সেতু। বছরের পর বছর বাঁশের সাঁকোই দুই উপজেলার মানুষের পারাপারের একমাত্র ভরসা...
১ ঘণ্টা আগে