
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ডিডিএলজি) ও বগুড়া পৌরসভার সাবেক প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য স্থানীয় সরকার বিভাগের আইন উপদেষ্টা (জেলা ও দায়রা জজ) এম এ সাঈদকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গতকাল বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
অভিযোগকারী বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার আলিমুদ্দিন হারুন। তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর রাজিয়া সুলতানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, বগুড়া পৌরসভার হাট-বাজার ইজারা প্রদানে দুর্নীতির আশ্রয় নিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন রাজিয়া সুলতানা। ইজারার টাকা সরাসরি কোষাগারে জমা না করেই হাট-বাজার ইজারা দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন টেন্ডার এবং ভবন নির্মাণের নকশা অনুমোদনে উৎকোচ গ্রহণ করা হয়েছে। প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বগুড়া পৌরসভায় নানা অপকর্ম করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে রাজিয়া সুলতানা বলেন, “বগুড়া পৌরসভার দায়িত্বে থাকা কালে অনেক অনিয়ম বন্ধ করেছিলাম। বিশেষ করে টেন্ডার এবং নকশা অনুমোদনের ক্ষেত্রে অনিয়ম করতে না দেওয়ায় একটি পক্ষের স্বার্থে আঘাত লাগে। এ কারণে তারা অভিযোগ করতেই পারে। তদন্ত হলে আমার জন্য ভালো হবে।”
উল্লেখ্য, বগুড়া সিটি করপোরেশন ঘোষণার আগে বগুড়া পৌরসভায় ৬ মাস প্রশাসকের দায়িত্বে ছিলেন রাজিয়া সুলতানা।

মিষ্টি সুবাসকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ মডেল মিষ্টি সুবাসকে বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। মিষ্টি সুবাসের আইনজীবী গোলাম রাব্বানী গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করেন। শুনানি শেষে
৩ মিনিট আগে
নেত্রকোনা শহরে নিজ বাসার কক্ষ থেকে মো. আকাশ তালুকদার (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের কুরপাড়ের তিতাস নগর এলাকায় ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আকাশ তিতাস নগরের মাহাবুল আলম মোহনের বাসায় ভাড়া থাকতেন।
৬ মিনিট আগে
দুই মানব পাচারকারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে থানা থেকে আগেই পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিচারের আশ্বাসে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ছাড়াও তাঁদের দাবিগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
২২ মিনিট আগে
জাল শেয়ার জামানত রেখে ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের মামলায় ঢাকা ব্যাংক লিমিটেডের সাবেক ৪ কর্মকর্তাকে পৃথক ৩ ধারায় মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে ৩ ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে বলে তাঁদের সর্বোচ্চ ১০ বছর কারাভোগ করতে হবে।
৩৩ মিনিট আগে