বগুড়ার নন্দীগ্রামে আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার কাথম-কালীগঞ্জ সড়কের থেলকুড় এলাকায় এই ডাকাতি হয়। এ সময় বিভিন্ন মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়াসহ ডাকাত দলের সদস্যদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।
ঘটনার শিকার স্থানীয় শিমলা গ্রামের বাসিন্দা আসাদ মিয়া বলেন, গতকাল রাত ১১টার দিকে ১০-১৫ জনের ডাকাত দল সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয়। এরপর ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল থামিয়ে লোকজনকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। খবর পেয়ে গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে ডাকাতের দল পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পার্শ্ববর্তী সিংড়া উপজেলার গ্রাম থেকে আসা ডাকাতেরা ডাকাতি করেছে বলে জানা গেছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তা এখনো জানা যায়নি।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৩ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৫ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৫ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৫ ঘণ্টা আগে