ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ভটভটির (শ্যালো ইঞ্জিনচালিত বিশেষ যান) সংঘর্ষে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা পৌনে ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে স্থানীয় লোকজন। বাস ও ভটভটি হেফাজতে নিয়েছে বগুড়া শেরপুর হাইওয়ে থানা-পুলিশ। তবে বাসের চালক পালিয়ে গেছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সাহেদ বাবু জানান, যাত্রীসহ একটি ভটভটি মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘নবীর পরিবহন’ বাসটি দ্রুতগতিতে আসছিল। ভটভটিটি হঠাৎ দিক পরিবর্তন করলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভটভটিতে থাকা সবাই ছিটকে মহাসড়কে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। একজন ঘটনাস্থলেই নিহত হন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আহত ব্যক্তিদের বরাত দিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘বাস-ভটভটি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হন। নিহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে তাঁর স্বজনেরা নিয়ে গেছেন। তাঁকে হাসপাতালে না আনায় পরিচয় বলা যাচ্ছে না। এই ঘটনায় হাসপাতালে আরও ছয়জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজক।’
বগুড়া শেরপুর হাইওয়ে থানা-পুলিশের ওসি রইস উদ্দিন বলেন, ‘মহাসড়কে ভটভটি হঠাৎ দিক পরিবর্তন করতে গেলে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে বাস ও ভটভটি আমাদের হেফাজতে রয়েছে। বাসচালককে আটক করা সম্ভব হয়নি। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

ডিএমপির যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।
১৮ মিনিট আগে
বাংলাদেশকে মাদকমুক্ত করতে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদক বর্তমানে ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা দেশের যুবসমাজকে বিপথগামী করছে। এই অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে সরকার কঠোর ও সমন্বিত পদক্ষেপ নিতে যাচ্ছে।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে এসে জরিমানা গুনেছেন মোটরসাইকেলচালকেরা। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার ভাই ভাই ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল কিনতে আসা ৯ মোটরসাইকেলচালককে আটক করে প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ৪ হাজার ৫০০ টাকা
১ ঘণ্টা আগে
মাদারীপুর জেলার শিবচরে মানব পাচার মামলার আসামি পুত্রবধূ ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৩ এপ্রিল) রাতে শিবচর উপজেলার পশ্চিম কাকৈর গ্রামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে