
বগুড়ার আদমদীঘিতে পিতলের গণেশ মূর্তিতে সোনার প্রলেপ দিয়ে খাঁটি সোনা হিসেবে বিক্রির চেষ্টার সময় এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ছোট আখিড়া গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিড়া গ্রামের হোসেন আলী (৪৫), তাঁর ভাই শহিদুল ইসলাম (৪৮), শহিদুলের স্ত্রী খুশি আক্তার (৩২) এবং আদমদীঘির ছোট আখিড়া গ্রামের বাসিন্দা মালা বিবি ওরফে টপি (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ছোট আখিড়া গ্রামের এক বাড়িতে ধাতব মূর্তি কেনাবেচার গোপন সংবাদ পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি ওজনের একটি দ্বিখণ্ডিত পিতলের তৈরি গণেশ মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির ওপর সোনার রঙের প্রলেপ দেওয়া ছিল।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতারক চক্রটি পিতলের মূর্তিকে সোনার দাবি করে বিক্রির চেষ্টা করছিল। এ ঘটনায় মামলা দায়েরের পর আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপের ধাক্কায় আব্দুল মজিদ (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা এক যাত্রীসহ ইজিবাইকের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারাই চেয়ারম্যানপাড়া এলাকার এলিট পেট্রলপাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক...
১২ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরিয়ে দিতে জালিয়াতির মাধ্যমে দুই ভাইয়ের ভোটার এলাকা অন্য উপজেলায় স্থানান্তরের অভিযোগ উঠেছে। নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে এই জালিয়াতি করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী সহোদর।
১৬ মিনিট আগে
শিক্ষা, গবেষণা ও একাডেমিক উৎকর্ষ বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের (ইউএসটিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
১ ঘণ্টা আগে
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজন ও ট্রলি বহনকারী এক কর্মীর মধ্যে হট্টগোল থামাতে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। তাঁদের মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে রোগীর সঙ্গে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে