বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এতে ট্রাকচালকের সহকারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম আনোয়ার হোসেন (৩০)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার হাশেমপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত চালকের সহকারী হৃদয় হোসেন (২৪) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নওগাঁ থেকে নোয়াখালীগামী একটি আমবোঝাই ট্রাকের সঙ্গে বগুড়া থেকে নওগাঁগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন মারা যান এবং তাঁর সঙ্গে থাকা সহকারী হৃদয় গুরুতর আহত হন। পরে হৃদয়কে স্থানীয় হাসপাতালে নিলে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসি আরও বলেন, মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে বালুবাহী ট্রাকে থাকা চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার নতুনহাটে অবস্থিত রূপপুর প্রকল্পের জন্য নির্মিত গ্রিনসিটি বহুতল আবাসিকের ৬ নম্বর বিল্ডিংয়ের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। নিহত রুশ নাগরিকের নাম কুদরিন সার্গেই...
২৬ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনকে সোমবার দুপুরে ইউনিয়ন কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক।
৩০ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরে সালেহা বেগম হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি ও ইউনিয়ন জামায়াত নেতা আবু বকর ছিদ্দিক আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।
৪৩ মিনিট আগে
বাগেরহাটে ইজিবাইক ও শ্যালো মেশিন চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।
১ ঘণ্টা আগে