বগুড়ার সোনাতলায় সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৫টার দিকে উপজেলার বালুয়াহাট ইউনিয়নের গবারপাড়া গ্রামে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলো—ওই গ্রামের আতাউর রহমানের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আফিয়া (১৩) ও আতাউরের ভাই জিল্লুর রহমানের ছেলে দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্র জিসান (৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আফিয়া ও জিসান বাড়ির পাশের পুকুরে গত কয়েক দিন ধরে কলা গাছের ভেলা বানিয়ে সাঁতার শিখছিল। আজ দুপুরে পুকুরে সাঁতার শিখতে গিয়ে ভাই-বোন নিখোঁজ হয়। এক পর্যায় বিকেল ৫টার দিকে তাদের মরদেহ পুকুরে ভেসে ওঠে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে