
খুব সকালে ঘুম থেকে উঠেই তৈরি হয়ে স্কুলে রওনা দিয়েছিল প্রথম শ্রেণিতে পড়ুয়া সিয়াম (৭)। কিন্তু তার আর স্কুলে পৌঁছানো হলো না। অবৈধ যান ভটভটির ধাক্কায় স্কুলের সামনেই নিহত হয় ক্ষুদে শিক্ষার্থী।
নিহত সিয়াম উপজেলার রামনগর দক্ষিণপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিদ্যালয়সংলগ্ন সড়কে পৌঁছালে হঠাৎ এক ভটভটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পাকা সড়কে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। স্থানীয় লোকজন সিয়ামকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদসহ অন্যদের নাম ব্যবহার করে বিদেশি নম্বর থেকে চাঁদা দাবি ও হুমকির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে চারটি মুঠোফোন ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
৫ মিনিট আগে
২০২২ সালের ২১ মে মোবাইলে কল দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে ২৩ মে রাত ২টার দিকে হৃদয় মিয়া আকুয়া জুবলী কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় ঢুকে সাথী আক্তারের ওপর হামলা চালায়। এ সময় ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সাথী আক্তারকে গুরুতর আহতাবস্থায় ফেলে চলে যায় হৃদয়।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী করিম হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। তিনি বলেন, নিহত করিমের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ নয়টি মামলা রয়েছে।
১৯ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ ও দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর ও বৈলর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
২০ মিনিট আগে