
বগুড়ার গাবতলী উপজেলার রহিমারপাড়া গ্রামে এক নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সুমন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুমন মিয়া সকালে প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাঁকে আটক করে। পরে গ্রামের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে তাঁকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমন মিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, নির্যাতনের কারণে সুমন মিয়া গুরুতর আহত হওয়ায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাকিব হাসান আরও বলেন, শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় ওই নারী থানায় অভিযোগ দেবেন না বলে পুলিশকে জানিয়েছেন।

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
১ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা, রগ কাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট।
১ ঘণ্টা আগে