
বগুড়ায় হামলায় আহত যুবকের মৃত্যুর গুজব ছড়িয়ে প্রতিপক্ষের ৩০টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দারা নারুলী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় বাসিন্দারা বাড়িঘর ফেলে পালিয়ে যাওয়ায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুলিশের ধারণা, মাদক কারবারে নিয়ন্ত্রণ নিয়ে হামলার সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, আজ বেলা আড়াইটার দিকে উত্তর চেলোপাড়া বটতলা এলাকায় রবিন (২৫), পিচ্চি মিয়া (২২) ও আশরাফ (২৮) নামের তিনকে নারুলী পশ্চিমপাড়ার কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে বেলা ৩টার দিকে কে বা কারা মোবাইল ফোনে উত্তর চেলোপাড়ায় সংবাদ দেয় হাসপাতালে চিকিৎসাধীন রবিন মারা গেছেন।
এ সংবাদ ছড়িয়ে পড়লে উত্তর চেলোপাড়ার দুই শতাধিক নারী-পুরুষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে নারুলী পশ্চিমপাড়ায় গিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ শুরু করে। এ সময় নারুলী পশ্চিমপাড়ার বাসিন্দারা বাড়িঘর ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে নারুলী পুলিশ ফাঁড়ি ও সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গেলেও বিপুলসংখ্যক হামলাকারীকে মোকাবিলা করা থেকে বিরত থাকেন। হামলাকারীরা কমপক্ষে ৩০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে।
হামলাকারীরা ফিরে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এ বিষয়ে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মাসুদ করিম আজকের পত্রিকাকে বলেন, উত্তর চেলোপাড়ার দুই শতাধিক নারী-পুরুষ পুলিশকে একরকম জিম্মি করে নারুলী পশ্চিমপাড়ায় হামলা করেছে। ধারণা করা হচ্ছে, মাদক কারবারে নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একজন উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গত রোববার (১০ মে) ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে লেখেন, ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’ এ কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বাকিতে দোকানের পণ্য না দেওয়ায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তিনটি গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানো হয়। হামলায় পাঁচজন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজি কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর নামের দোকানে...
৪ ঘণ্টা আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে। হামলাকারীরা দুমকী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ভিডিও ফুটেজ...
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের সহসভাপতি মো. ইকবাল হোসেনকে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বৃদ্ধ মা স্ট্রোকে মারা গেছেন। অভিযানের তিন দিন আগে পুলিশের করা সাধারণ ডায়েরি (জিডি), অভিযান, জং ধরা বন্দুক ও মামলা—সবকিছুই গোঁজামিলে ভরা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৪ ঘণ্টা আগে