
বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক দম্পতি হলেন শেরপুর উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামের ফজলে এলাহী রঞ্জন (৪০) ও তাঁর স্ত্রী ছালেহা খাতুন (৩৮)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বামুনিয়া গ্রামের ওই ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় ঘরের খাটের নিচে রাখা একাধিক পোটলা থেকে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
ওসি আরও বলেন, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে, আটক দম্পতি নিজ এলাকা ছেড়ে বামুনিয়া গ্রামে ভাড়া বাসা নিয়ে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।’

‘আমরা প্রতিশোধ চাই না, আমরা ন্যায়বিচার চাই। ১১ বছর ধরে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছি। এখনো রায় ঘোষণা হয়নি। প্রতিদিন শুধু একটি প্রশ্নই আমাদের তাড়িয়ে বেড়ায়—ছেলে হত্যার বিচার কি আমরা জীবদ্দশায় দেখে যেতে পারব?’
২ মিনিট আগে
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘নির্বাচনের এক মাসের মাথায় আমরা প্রতিশ্রুতি রক্ষা করে কাজ শুরু করেছি। অনেকেই বলতে পারেন এটি দীর্ঘদিনের প্ল্যান ছিল। প্ল্যানতো অনেক কিছুই থাকে, স্বপ্ন অনেক কিছুই থাকে। কিন্তু বাস্তবায়নটা কোথায় আটকে আছে, সেটাকে ঠিক করে সেই কাজটাকে দৃশ্যমান করে নিয়ে আসা সেটাই আসল ব্যাপার।
৬ মিনিট আগে
নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে প্রতিদিন ফল ও সবজির হাট বসায় কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট হচ্ছে। এতে পূর্বাঞ্চলগামী দূরপাল্লার যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে, দুর্ভোগ বাড়ছে যাত্রীদের।
৩১ মিনিট আগে
রাজধানীর মতিঝিল এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে বোমা নিষ্ক্রিয় করার সময় ঘটে যাওয়া বিস্ফোরণে মিরাজ আহমেদ (৩৩) নামের এক পথচারী আহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
৩৩ মিনিট আগে