
স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ (হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং—এইচএসএস) রেটিংসে সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সারা দেশের মধ্যে সর্বোচ্চ ৮৯.৪৪ রেটিং পয়েন্ট পেয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটি।
জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে বিভিন্ন ইন্ডিকেটর বা পরিমাপক দ্বারা পর্যালোচনা করে রেটিংসে স্কোরের মাধ্যমে র্যাঙ্কিং করে থাকে। প্রতি মাসে এই র্যাঙ্কিং করা হয়। সর্বশেষ র্যাঙ্কিংয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রথম স্থান অধিকার করেছে। গত জানুয়ারি মাসে এটি দ্বিতীয় স্থান অর্জন করেছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২২ এপ্রিল এই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়। তবে জনবলের অভাবে ৩১ শয্যা চালু আছে। একই সময় উদ্বোধন করা হয় অত্যাধুনিক ২০ শয্যাবিশিষ্ট চারতলা ভবনের ট্রমা সেন্টার। এখানে একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা, আটজন মেডিকেল অফিসার, একজন হারবাল মেডিকেল অফিসার, তিনজন কনসালট্যান্ট, ৩২ জন নার্স ও মিডওয়াইফ এবং ১১ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কর্মরত। হাসপাতালে প্রতিদিন গড়ে ৯৫০ জন মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা গ্রহণ করে থাকেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা লিংকন বলেন, ‘আমরা উপজেলার প্রায় ৫ লাখ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলস কাজ করছি। আমাদের দেশসেরা হওয়ার এই অর্জন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীর পরিশ্রমের ফসল। আমরা প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে এ ধারাবাহিকতা রক্ষা করতে চাই।’

লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে কোপানো মা ও তিন মেয়েই মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো শাহীনুর বেগম (৪০), তাঁর বড় মেয়ে সায়মা আক্তার (১৮), মেজ মেয়ে কলেজশিক্ষার্থী ইকরা আক্তার (১৬) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)।
৩ ঘণ্টা আগে
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ইউপিডিএফের তিন সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের রেখুং পাড়া থেকে তাদের আটক করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, গুলি, ম্যাগাজিন, চাকুসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যায় গাছ থেকে লেবু পাড়তে গিয়ে বিষধর সাপের ছোবলে নিলুফা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ডামুড্যা উপজেলার চরনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
মানিকগঞ্জের ঘিওরে ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’-এর মালিক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। তারা সঞ্চিত টাকা ফেরত, নাসির উদ্দিনের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে