
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় শেরপুর থানা-পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. রাকিব (২৩), একই এলাকার লাল মিয়া প্রামাণিকের ছেলে মো. আরমান (২৬) এবং কাহালু উপজেলার লক্ষ্মীপুর (বাবুর বাড়ি) গ্রামের আবু সাইদের ছেলে মো. আল-আমিন (২৩)।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক্সকাভেটর (খননযন্ত্র) ও ডাম্প ট্রাকচালকসহ তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অবৈধভাবে পুকুর খনন ও মাটি পরিবহনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় এক্সকাভেটরের ব্যাটারি জব্দ এবং চারটি ডাম্প ট্রাক আটক করা হয়। জব্দ করা মালামাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।
মামলাসূত্রে জানা যায়, পুকুরের মালিকসহ মাটি কাটার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে নিয়মিত মামলা দায়েরের জন্য অর্ডারশিটের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান বলেন, অবৈধভাবে মাটি কাটার পাশাপাশি মাটিবাহী ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত তিনজনকে আজ শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কয়েক বছর আগের এক তুচ্ছ ঘটনার জেরে সানি (২২) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সানি ওই গ্রামের কাতারপ্রবাসী হাদিউল ইসলামের ছেলে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে
৯ মিনিট আগে
ভুক্তভোগী নুরুল আলম জানান, ডাকাতদের কাছে বন্দুক, পিস্তলসহ দেশীয় অস্ত্র ছিল। কোরবানির ঈদকে সামনে রেখে গরুর ব্যবসা ও ঘর মেরামতের জন্য তিনি টাকাগুলো সংরক্ষণ করেছিলেন।
১৩ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি ট্রাক জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার মির্জাপুর ইউনিয়নে শ্রীমঙ্গল থানা-পুলিশের পরিচালিত অভিযানে এসব ট্রাক জব্দ করা হয়।
১৫ মিনিট আগে
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরিফ নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে একজন ও হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হলো।
১৭ মিনিট আগে