
বগুড়ার সোনাতলায় ডোবা থেকে আব্দুর রহমান (১৫) নামে এক কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়নি। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে কিশোরটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবা থেকে আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুর রহমান গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আব্দুর রহমান। এরপর সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বুধবার সকালে লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবার পানিতে কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তার অটোরিকশাটিও পাওয়া যায়নি। অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং অটোরিকশাটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

হবিগঞ্জের বাহুবল বাজার এলাকা থেকে সিএনজি অটোরিকশাসহ নিখোঁজ হওয়ার দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামের এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গাজির মোকাম এলাকায় রাস্তার পাশের একটি বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
জরুরি চিকিৎসা পেতে যে জায়গার ওপর সবচেয়ে বেশি ভরসা করেন রোগী, সেখানেই লুকিয়ে ছিল বিপদ। চিকিৎসা নিতে এসে নতুন করে আহত হতে হবে, ভাবেন নি কেউ। কিন্তু দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এমনটিই ঘটেছে। ছাদের প্লাস্টার ধসে সহ-সেবকসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন রোগী।
৪ মিনিট আগে
আগামী পাঁচ বছরে মাথাপিছু আয় ২ হাজার ৮০০ ডলার থেকে ৪ হাজার ডলারে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে তিনি শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনার কথাও বলেন।
৭ মিনিট আগে
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা ওই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং হাসান শেখ তাঁদের সম্পর্কে তথ্য জানতেন। একপর্যায়ে হাসান মাদক কারবারিদের বিষয়ে পুলিশকে তথ্য দেন। এতে আসামিরা তাঁর ওপর ক্ষুব্ধ হন এবং তাঁকে হত্যার পরিকল্পনা করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
১৩ মিনিট আগে