
আগামী পাঁচ বছরের মধ্যে জনগণের মাথাপিছু আয় ২ হাজার ৮০০ ডলার থেকে চার হাজার ডলারে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে রূপান্তর করতেও সরকার কাজ করছে।
আজ বুধবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মো. ইসমাইল জবিউল্লাহ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই পরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতের পরিবর্তন দেশবাসীকে চমকে দেবে। শিক্ষা খাতে আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে বলেও জানান তিনি।
মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘আমরা এখন স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি সাজাতে পারছি, যা তিন বছর আগেও সম্ভব ছিল না।’
মাথাপিছু আয় বাড়ানোর লক্ষ্য অর্জনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান এই উপদেষ্টা। নতুন বাংলাদেশের জন্য শুধু চাকরি পাওয়াই যথেষ্ট নয়; চিন্তাশীল, দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, নোবিপ্রবির উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মো. হাছান উদ্দীন, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো দেশের ভয়ে সরকারের গড়িমসি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। আজ বুধবার দুপুরে বগুড়ায় ১১ দলীয় ঐক্যের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার আহ্বান জানান।
১৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। রাহীর দাবি, স্থানীয় সাইদুর রহমান নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়েছেন।
২১ মিনিট আগে
বরিশালে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন শ্রমিকরা। আজ বুধবার দুপুরে নগরের অশ্বিনীকুমার হল চত্বর থেকে এ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা।
২৫ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় ওয়াদ মালিথা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলে থাকা তিন আরোহীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে...
২৮ মিনিট আগে